টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে যোগদান

নারায়ণগঞ্জে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাথে সহমত পোষণ করে  জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদ ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী নেতৃত্বে হাজার শ্রমিক ও নেতাকর্মীদের নিয়ে চাষায় মুল অভিযানে যোগদেন।

‎সোমবার (১৩ই এপ্রিল) দুপুরে বাবুরাইল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-২৫৫৮)-এর উদ্যোগে একটি মিছিল নিয়ে উচ্ছেদ অভিযানে যোগদান করেন।



‎সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদ বলেন, আজ হকার উচ্ছেদ করতে এসে দেখি ফুটপাত পুরো খালি উচ্ছেদ করার আগেই উচ্ছেদ হয়ে গেছে। আজকের যেমন হকার মুক্ত ফুটপাত দিয়ে সুন্দর করে মানুষ হাঁটছে বিগত দিনগুলোতে ঠিক এমনই হকারমুক্ত ফুটপাত দেখতে চাই। 
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিকদার চিশতী বাপ্পী বলেন, নারায়ণগঞ্জ মানুষের চলাচলের সুবিধার্থে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার এই উদ্যোগ কে আমরা স্বাগত জানিয়ে কয়েক হাজার নেতাকর্মী ও শ্রমিক ভাইদের নিয়ে উচ্ছেদ অভিযানে যোগ দিয়েছি। আমরা চাই আজকের পর থেকে ফুটপাতে কোন হকার বসবে না। হকারদের যদি কেউ উস্কে দিয়ে থাকেন এবং এর পিছনে কেউ ইন্দোনদাতা থাকেন তাহলে তাকে আমরা ছাড়বো না। 
‎এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের  সহ-সভাপতি মালেক সরদার, শহিদুল ইসলাম, লুৎফর রহমান মন্টু, সহ-সাধারণ সম্পাদক মস্তান প্রধান, মো. হারুন, আওলাদ খন্দকার, কোষাধ্যক্ষ মাহাবুব রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ উদ্দিন টিটু, দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রাজিব, সহ-দপ্তর সম্পাদক মো. রফিক, প্রচার সম্পাদক মো. পায়েল হোসেন আকাশ, কার্যকরী সদস্য রাজিব হোসেন, আওলাদ, সুমন, সাইদুল, বরকত, জুবায়ের, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, ফয়সাল, জব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

3

গোগনগরে নাশকতা প্রতিরোধে মাঠে গোগনগর ইউনিয়ন যুবদল

4

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

5

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

6

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

7

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

8

বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি মার্কেট দখলের চেষ্টায় হাম

9

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার ক

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

12

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

13

শহরের ভবন গুলোতে পার্কিং ব্যবস্থা পরিদর্শনে নাউক চেয়ারম্যান

14

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

15

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

16

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালে

17

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

18

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

19

১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

20