টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। 
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় আগামীকাল রোববার জেলার সব সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ সদর উপজেলা পরিষদসহ উপজেলার সব ইউনিয়ন পরিষদে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার এ কর্মসূচি পালন করে আসছে সদর উপজেলা প্রশাসন।
একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলা গঠনের লক্ষ্যে আগামীকাল জেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির জন্য উদ্বুদ্ধকরণ সভা ও পরিষ্কার  পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির জন্য স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই নারায়ণগঞ্জ আমাদের। তাই আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। আমার বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে বাস্তবায়ন করতে পারব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে আমরা আজ থেকেই সদর উপজেলার সমস্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছি এবং প্রস্তুতিমূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করেছি।
স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ অচিরেই পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে রূপ নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

1

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

2

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

3

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

4

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

5

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

6

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

7

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

8

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

9

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

10

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

12

শিবু মার্কেটের ভূমিদস্যু ফারুক, কাশেম, রোজিনা গংদের বিচার চা

13

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

14

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

15

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের সমাবেশ ও র‍্যালি

16

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

17

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

18

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

19

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

20