টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে  এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।তারই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন)    এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার পরিছন্নতা অভিযান করা হচ্ছে।
 ড্রেন পরিষ্কার পরিছন্নতা অভিযান উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও এডিস মশার বংশবিস্তার রোধে আগেভাগেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক মো: রায়হান কবির  স্যারের  নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং  হবে। একইসঙ্গে স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

1

র‍্যাব-১১ এর "টাউন হল মিটিং": মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ

2

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

3

মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে

4

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

5

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

6

সবার আগে বাংলাদেশ এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আবু ম

7

উৎসবের টানে বিষাদের ছায়া

8

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

9

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

10

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

15

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

16

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

19

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

20