টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির

মহান মে দিবস উপলক্ষে সব পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, “১৮৮৬ সালের ১ মে শ্রম অধিকারের যে আন্দোলন হয়েছিল, তা ছিল অধিকার বাস্তবায়নের সূচনা মাত্র। আধুনিক বিশ্বে শ্রমিকদের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে।”
নেতৃবৃন্দ বলেন, “বিশেষ করে জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা নানা অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং বিভিন্ন ঝুঁকির মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করলেও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।”
তারা অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তি, বেতন-ভাতা বৃদ্ধি এবং ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানান। একইসঙ্গে সব পেশাজীবীর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ শিকাগোর হে মার্কেটে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

1

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

2

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

3

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

6

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

7

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

10

স্বেচ্ছাসেবক লীগের শোক র‍্যালীর গেঞ্জি সহ চারজন গ্রেপ্তার

11

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

12

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

13

নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত

14

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

15

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

16

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

17

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

18

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

19

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

20