টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)বন্দর  উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ কে  মাদকমুক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে বন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত রাখা হবে। কোনো মাদক কারবারি এবং  সেবনকারীকে কাউকেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

3

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

4

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

5

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

6

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষ

7

শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে – জোসেফ

8

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

9

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

12

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

13

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

14

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

15

মিশন পাড়ার ময়লা নিষ্কাশনে হিরনের এক লক্ষ টাকা দাবি,প্রশাসক

16

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

17

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

18

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20