টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জাহাঙ্গীর আলম জনি

 নানা আয়োজনে উদযাপিত হলো ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার, ৩ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পত্রিকাটির ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথি ও গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।
দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ উপলক্ষে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনসহ বস্তুনিষ্ঠ সংবাদ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলায় পত্রিকার প্রধান চিত্র সাংবাদিক হিসেবে পেশাগত দক্ষতায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কু-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভিকটিমের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ (প্রশাসন) এর টিআই এম এ করিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এবং সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হীরাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দৈনিক আজকের নীরবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাঁচপুর সেতু এলাকায় বৃক্

1

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

2

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

3

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ মোবাইল কোর্টে দেড় লাখ টাক

4

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

5

জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

8

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

9

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

10

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

11

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন না:গঞ্জ গড়ে তুলতে একয

12

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

13

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

সবার আগে বাংলাদেশ এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -আবু ম

18

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালে

19

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

20