টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না'গঞ্জ জেলার গভীর শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি : অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক আমাদের সকলের প্রিয় রেখা গুন বহু বছর ক্যান্সারের সাথে লড়াই করে গত ২৯ মে দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিট সময়ে প্রয়াত হয়েছেন। 
তিনি নারায়ণগঞ্জ মহিলা পরিষদের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সাথে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তাঁর প্রয়াণে জেলা কমিটি একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। এ অভাব পূরণ হবার নয়। 
মিষ্টি ভাষী ও সদালাপী এই মানুষটি সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি শিশু সংগঠক হিসেবেও সুনামের সাথে আজীবন কাজ করে গেছেন। তিনি একতা খেলাঘরের সভাপতি ও জেলা খেলাঘরের সংগঠক ছিলেন । তিনি জেলা উদিচী শিল্প গোষ্ঠীর সহ-সভাপতিও ছিলেন।  তাঁর সামর্থ অনুযায়ী তিনি দরিদ্র শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে গেছেন। সকলের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তিনি সকলের প্রিয় রেখা'দি হিসেবে বেশ পরিচিত ছিলেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক বিপ্লবী প্রাণ গোবিন্দ গুন ও বাণী গুনের কন্যা তিনি। রেখা গুন ব্যক্তি জীবনে একজন সফল ব্যাংকার ছিলেন। তার ভাইয়েরাও সমাজে সুপ্রতিষ্ঠিত।
তাঁর প্রয়াণে জেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে, বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য যে, আগামীকাল ০৫.০৬.২০২৬ তারিখ বিকেল ৫টায় রেখার গুনের স্মরণ সভা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

শহীদের বিরুদ্ধে অপপ্রচার করায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

3

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

4

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

5

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

6

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

7

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

8

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

9

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

10

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

11

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

12

জুলাই স্মৃতিস্তম্ভে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

13

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

14

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

15

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

18

ভূমি ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

19

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

20