টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি'র 'ফুড এন্ড ফ্যাশন কালেকশন' এর শো-রুম উদ্বোধন

নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড গলির ফিউশন স্কয়ার মার্কেটে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলকে কেন্দ্র করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির  “ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন” নামে নতুন একটি পোশাকের শোরুম উদ্বোধন করা হয়েছে। 
 রোববার (৫ জুলাই ) বিকেলে কোরআন তেলাওয়াত, হালকায়ে যিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোরুমের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাজার মসজিদের মোয়াজ্জেম মো. ইসমাইল হোসেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমটির পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, "ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন" একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে দেশের তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের ফ্যাশন চাহিদা পূরণে কাজ করবে। আমরা চেষ্টা করছি সময়ের সেরা পোশাক ও আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহি সুস্বাদু ও রুচিসম্মত  নানা ধরনের  খাবার আমাদের শো-রুমে পাওয়া যাবে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধীকার কর্মী   এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক ও নাট্যকর্মী  এম.আর.হায়দার রানা,সাংসাংবাদিক মিঠুন মিয়া, কবি ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা, সাংসাংবাদিক জাহাঙ্গীর হোসেন,কবি ও সাংবাদিক  কাজি আনিসুল হক হীরা, সাংবাদিক ও রাজনীতিক সেলিম আহমেদ, সাংবাদিক অপু রহমান,সাংবাদিক  ফয়সাল আহমেদ,দেলোয়ার প্রধান উজ্জ্বল,  সাংবাদিক বদরুজ্জামান রতন, মাহাবুবুর রহমান খান রাতুল, সাংবাদিক মো. আসলাম মিয়া, ব্যবসায়ী ও সমাজ সেবক জে.আর রাসেল আহমেদ প্রমুখ। 
অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” শোরুমে উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ফিউশন স্কয়ার মার্কেটে নারীদের আধুনিক পোশাক ও স্টাইল পণ্যের বিকল্প একটি নতুন ব্র্যান্ড যুক্ত হলো। আমরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নাম

1

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

2

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

3

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

4

মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে

5

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

6

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আনোয়ার প্রধা

7

সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজ

8

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

9

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

10

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহ

13

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

14

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

15

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

16

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

17

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

18

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

19

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

20