টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সৈয়দপুর কড়ইতলা এলাকায় জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন প্রবাসী সাদ্দাম হোসেন। জমি বিক্রয় করার জন্য চলাচলের রাস্তা দেখালেও বিগত তিন বছর যাবৎ কোন ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।
এ বিষয়ে প্রবাসী সাদ্দাম হোসেন জানান, বিগত তিন বছর পূর্বে আব্দুর রহমান পাঠানের কাছ থেকে আমি জমিটি ক্রয় করেছি। আব্দুর রহমান পাঠান সৈয়দপুর কড়ইতলা এলাকার খালেক মাদবর এর ছেলে সোহেল রানার কাছ থেকে ক্রয় করে। সেই সময় আমাকে জমির রাস্তা সহ মূল স্কেচ প্রদান করা হয়। কিন্তু জমির পূর্বের মূল মালিক সোহেল রানা ব্যবহৃত রাস্তা বুঝিয়ে না দিয়ে দেশের বাইরে চলে যান। রাস্তার বিষয়ে কথা বললে সোহেল রানার পরিবারের পক্ষ থেকে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে তার ভাই কাউছার আহমেদ রুবেল বিভিন্ন ধরনের হুমকী-ধমকী প্রদান করেন। সোহেল রানা দেশে না থাকায় তার ভাই আওয়ামী লীগের দোসর কাউছার আহমেদ রুবেল, ইকবাল হোসেন, জিয়ার হোসেন গং ঐ রাস্তাটি নিজেদের দাবী করলেও তার স্বপক্ষে কোন প্রমান তারা দেখাতে পারেনি বরং জমির রাস্তার বিষয়ে কথা বললে হত্যা করে লাশ গুম করে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে রুবেল। এ বিষয়ে কোর্টে একটি মামলা দায়ের করা হয়, যার নং-৬৮৬/২০২৬। যা কিনা তদন্তের জন্য পিবিআই এর নিকট দ্বায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরও জানান, উক্ত জমিতে একটি টিনশেড ঘর ও দেয়াল নির্মান করে রুবেল চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি জানতে পেরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বাঁধা প্রদান করা হয়। কিন্তু তারা রাস্তা না দিয়ে উল্টো হুমকী প্রদান করে। উক্ত জমিটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের সৈয়দপুর ‘ম’ খন্ড মৌজাস্থিত, যার খতিয়ান নং- সিএস-২০, এসএ-৬, আরএস-৮, দাগ নং- সিএস-৩৪, এসএ-২৯, আরএস-৪৪, ৪৫। প্রবাসী সাদ্দাম হোসেন বর্তমানে নিজের পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন পার করছেন। তিনি এ বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এছাড়াও নূর হোসেন খান নামে এক ব্যবসায়ী তাদের কাছ থেকে জমি ক্রয় করে একই সমস্যার মধ্যে রয়েছেন। তিনি এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন, যা কিনা সিআইডি এর নিকট তদন্তের জন্য দ্বায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

5

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

10

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

11

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

12

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

13

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

14

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

15

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

16

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

17

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

20