টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ

 মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শনের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে গোগনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

‎গোগনগর ইউনিয়নের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা।

‎শনিবার (৩০ মে)  দুপুর একটায় গোগনগর ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

1

ভূমি ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

2

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

3

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

4

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

5

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

6

কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনা

7

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

12

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

15

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

16

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

17

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

18

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

19

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

20