টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ডিসি রায়হান কবির

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে  নারায়ণগঞ্জে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারলে আগামীর বাংলাদেশ হবে আরও শক্তিশালী। অপুষ্টি দূরীকরণে সরকার বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ওষুধ ও পুষ্টি পরামর্শ দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান বলেন, “পুষ্টি সপ্তাহ উপলক্ষে  স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।”
অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলায় পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

1

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফো

4

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

5

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

6

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

7

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

8

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

9

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্

10

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

11

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

16

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

19

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

20