বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও তারাবো পৌর যুব বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ-এর নেতৃত্বে তারাবো পৌর ৭নং ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীদের এক বিশাল ও সুসংগঠিত মিছিল আনন্দ র্যালিতে যোগদান করে।
মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান র্যালিতে মিলিত হয়। এ সময় যুবদলের নেতা-কর্মীরা সুসংগঠিতভাবে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মন্তব্য করুন