টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ”

কাশীপুরের আমবাগান হতে পাকাপুল পর্যন্ত লেক পরিষ্কারের দাবীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের কাছে আবেদন করেছেন সাংবাদিক রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে প্রশাসকের কাছে এই আবেদন জমা দেন রাশেদ।
 এসময় খুব শীঘ্রই লেক পরিষ্কারের আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, আবেদনটি যথাযথ গুরুত্ব দিয়ে অচিরেই লেক পরিষ্কারের ব্যবস্থা নেয়া হবে। লেক পরিষ্কারের পর এলাকাবাসীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে।
লিখিত আবেদনে সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, শহরের জিমখানা হতে বাবুরাইল হয়ে কাশীপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন খাল খনন প্রকল্পে দৃষ্টিনন্দন লেক নির্মাণ করা হয়। তবে পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ না থাকায় বর্তমানে  লেকের কাশীপুরের আমবাগান থেকে পাকাপুল পর্যন্ত অবস্থা অত্যন্ত নাজুক ও উদ্বেগজনক। খালটি বর্তমানে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় সম্পূর্ণরূপে ভরাট হয়ে গেছে, যার ফলে এটি এখন কার্যত মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে।  পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং মশাবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
এমতাবস্থায়, এলাকার সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার নিকট বিনীত অনুরোধ এই যে, অতি দ্রুত আমবাগান থেকে কাশীপুর পর্যন্ত খালটি পরিষ্কার করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে বলে আমরা আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

1

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

4

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

5

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

6

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

7

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

8

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

9

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায়

10

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

11

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

12

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

15

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20