টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় কঠোর অবস্থানে গেছে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কেওঢালা এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটা থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
জরিমানাকৃত ইটভাটা দুটি হলো 
(১)খান ব্রিকস ম্যানুফেকচার কেওঢালা, মদনপুর, বন্দর। জরিমানা ৭০,০০০টাকা।  
(২)মেসার্স আল্লাহ মহান ব্রিকস, বাগদোবাড়িয়া, কেওঢালা, বন্দর। জরিমানা: ৮০,০০০টাকা।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অনুমোদনহীনভাবে পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে ভাটা দুটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান ও  পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সম্মাননা পেলেন কাম

1

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

2

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

3

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

4

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

5

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

7

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

8

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

11

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

12

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

13

নিমকোতে ‘কিডস এডুকেশন’ কর্মশালায় সনদ পেলেন সাংবাদিক বিদ্যুৎ

14

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

15

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

18

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

19

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

20