টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

ডিএনডি খালের পার্শ্ববর্তী অবৈধ ডাইং ফ্যাক্টরির দূষণ রোধে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক মো: রায়হান কবির এর  নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ দূষণের দায়ে আকবর ডাইং কোম্পানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
 বোধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানে পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস,  র‍্যাব  ও পুলিশের সদস্যরা অংশ নেন।
  
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। অভিযানকালে আকবর ডাইং কোম্পানির বর্জ্য শোধনাগার-ইটিপি না থাকা এবং কঠিন বর্জ্য অবৈধভাবে ফেলার প্রমাণ পাওয়া যায়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, “ডিএনডি খাল রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। যেসব ডাইং ফ্যাক্টরি পরিবেশের ছাড়পত্র ছাড়া ও ইটিপি ছাড়া পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।”
তিনি শিল্প মালিকদের সতর্ক করে বলেন, অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধ করে দ্রুত পরিবেশসম্মত বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। অন্যথায় কারখানা সিলগালা ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকের জন্য ডিসি ও এসপি

1

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

2

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

3

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

4

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

7

কাশীপুরে নির্বাচনী আমেজ: ৭ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী

8

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

11

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

12

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

13

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

14

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

17

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

18

নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়’ : ডিসি রায়হান

19

খালেদা জিয়ার জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

20