টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকায় ঝুটের গোডাউনসহ প্রায় ২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার, ২৪ এপ্রিল রাতে কায়েমপুর কারাগারের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সকল ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থল তদারকির জন্য পাঠান।খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রানহানির খবর পাওয়া যায়নি।
আগুন লাগার খবরে আশপাশের হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে রাস্তাঘাট বন্ধ করে ফেলে। এতে ফায়ার সার্ভিসের কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি জানার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে বিজিবি, র‍্যাব ও পুলিশকে ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত করা এবং জনতার ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দেন, যাতে উদ্ধার কাজ সহ আগুন নিয়ন্ত্রণে আনতে  কোনো বাধা সৃষ্টি না হয়।উপস্থিত 
একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, ছোট একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরটি তালাবদ্ধ থাকায় শুরুতে আগুন নেভানো যায়নি। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এখানে ১৫টি ঝুটের গোডাউন ছিল। আমার তিনটি দোকানসহ সবমিলিয়ে প্রায় ২০টি দোকান পুড়েছে।
আগুনের ভয়াবহতার খবর পেয়ে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির সর্বোচ্চ দায়িত্ববোধ ও তদারকির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কিছুক্ষণ পরেই  ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত স্থানীয় জনতা, ফায়ার সার্ভিসের সদস্য ও স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে প্রথমে নারায়ণগঞ্জ সদর থেকে চারটি ইউনিট পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে আরও চারটি ইউনিট যুক্ত হয়। চারদিক থেকে সমন্বিত চেষ্টা চালিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জেনেছি। এখানে ১৫ থেকে ২০টি দোকান ছিল। দোকানগুলি সব পুড়ে গেছে জানতে পেরেছি । কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পাশের বড় একটি ভবন থেকে সবাই নিরাপদে নিচে নেমে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো প্রাণহানি বা আহতের খবর পাইনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে।
এ সময় জেলা প্রশাসকের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব - সুপ্রিম

1

আদালত স্থানান্তর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আনোয়ার প্রধা

2

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

3

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

4

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

7

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চে

8

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

9

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

10

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

11

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

12

আল-ইত্তেহাদের ব্যতিক্রমী উদ্যোগ, কাশীপুরে ঘরে ঘরে পৌঁছালো ঈদ

13

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

14

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

15

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

20