টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন আজ শনিবার সাড়ম্বরে উদযাপিত হয়েছে। 
রৌদ্র ছায়া এর প্রকাশক কবি আহমেদ রউফ এর  উদ্যোগে চাষাড়া সমবায় মার্কেটের চতুর্থ তলায় আয়োজিত এ অনুষ্ঠানে একাধারে শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে বহু গুণে গুণান্বিত রণজিৎ মোদককে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে জন্মদিনটি উদযাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন লেখক, সাহিত্যিক, কবি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। রণজিৎ মোদকের জীবন ও কর্ম নিয়ে আলাপ-আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় মধুসূদন মোদক ও মাতার নাম স্বর্গীয় বিরাজ মোহিনী মোদক। তারা পাঁচ ভাই ও দুই বোন। বড় ভাই বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় অমৃত লাল মোদক।
তিনি নারান্দিয়া টিআরকেএন হাইস্কুল ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেন। পরে ১৯৭৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
শিক্ষকতার পাশাপাশি ১৯৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সাতটি— ‘জোছনা ভাঙা ঢেউ’, ‘পাগলার পাগলনাথ’, ‘মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প’, ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘অতৃপ্ত আঁখি’, ‘রবীন্দ্র-নজরুল ও কয়েকটি প্রবন্ধ’ ও ‘কাশবনে সুতপা’। তিনি ‘শিউলী’ নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করছেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটের সভাপতি মো. সফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, কবি ও লেখক মৃত্যুঞ্জয় দত্ত, কবি মো. আমজাদ হোসেন, কবি ও লেখক শেমান-আল-কাদেরী,কবি ফরিদুল মাইয়ান  কবি ফরিদা ইয়াসমিন সুমনা ও কবি বদরুল আলম,কবি এস এ বিপ্লব , কবি রওশন আরা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

1

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

4

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

7

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাক

8

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

9

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

10

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

11

ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম

12

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

15

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

16

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

17

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

18

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

19

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

20