টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ উন্মোচন ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা নিতাইগঞ্জ মধ্য নলুয়া পাড়ার কবি শুক্কুর মাহমুদ জুয়েল দীর্ঘ বছর যাবৎ সাহিত্য অঙ্গনের সাথে জড়িত। বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে স্বরচিত  কবিতা পাঠ করে থাকেন। এ ছাড়াও অনেক সাহিত্য সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়েছে। এই প্রথম তার  একক কাব্যগ্রন্থ " তুমি যদি না আসো"বই টি একুশের বই মেলা-২০২৬ এ প্রকাশিত হয়।বই প্রকাশ করেন কাব্য কথা প্রকাশনী। প্রকাশিত এই গ্রন্থটি'র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সভ্যতা সাহিত্য অঙ্গন।

১১ এপ্রিল শনিবার বিকেলে নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার এর ইম্পেরিয়াল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উক্ত অনুষ্ঠানে কবি ফরিদুল মাইয়ান এর সভাপতিত্বে ও কবি শুক্কুর মাহমুদ জুয়েল এর সার্বিক তত্বাবধানে  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমির হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক কবি জামাল উদ্দিন বারী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুথি সম্রাট খ্যাত ও কাব্য কথা এর প্রকাশক জালাল খান ইউসুফি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক করিম রেজা, কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি শাহানা মান্নান বুলবুল, কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব  সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি ও চিত্র শিল্পী মোঃ শাহ আলম, কবি ডা: বশির আহমেদ তুষার। 
স্বরচিত কবিতা পাঠ করেন কবি জয়নাল আবেদীন জয়, কবি জহিরুল ইসলাম মিন্টু, আবৃত্তি শিল্পী মাকসুদা ইয়াসমিন,  কবি তাজুল ইসলাম, কবি কাওছার আক্তার   পান্না,কবি এম,আর সেলিম, আবৃত্তি শিল্পী ঈশিতা, কবি সুমি,কবি রওশন আরা, কবি রাজলক্ষ্মী, কবি বিমল দাসসহ প্রমূখ।
 স্বরচিত কবিতা পাঠ,আলোচনা  ও গ্রন্থের পাঠ উন্মোচন শেষে মুখা অভিনয়, নৃত্য ও  মনোমুগ্ধকর সংঙ্গীত পরিবেশন এর মধ্য দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ঈশিতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

3

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

4

স্বর্ণের দাম আরও কমল

5

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে

10

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

11

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

12

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

13

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মা

14

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

15

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিপুর পক্ষে ফতুল্লা

16

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

17

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নাহিসুল ইসলা

18

হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর

19

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

20