টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ জুন সকালে সাইনবোর্ডস্থ গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি মূলক সভায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আগামী ৩০ মঙ্গলবার সকাল ১১ টায় খানপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সেখানে কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা জেলার প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম উপস্থিত হবেন। অনুষ্ঠানটি সফল করতে আমরা জেলা যুবদল ও তার আওতাধীন সকল সদস্যদের নিয়ে আজ প্রস্তুতি সভা করেছি।

স্বৈরাচার সরকারে আমলে বর্তমান সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের যেভাবে গুম খুন নির্যাতন করেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে শুধু আমরা না সারা বাংলাদেশের আপামরসাধারণ জনগন বিতাড়িত করেছে, এবং আওয়ামী লীগকে তো একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষনা করা হয়েছে বর্তমান বা ভবিষ্যৎতে আবারো মাথা চারা দিতে চায় তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সমাবেশ করবো। আমাদের সাংগঠনিক যে দক্ষতা আছে সেগুলো আবার কিভাবে বৃদ্ধি করে জনসংপৃতত্তা কিভাবে করা যায় জনগনের সাথে কিভাবে যাওয়া যায় জনগনের সমস্যা কিভাবে তুলে ধরে সমাধান করা যায় এ গুলোর ওপরে আজকের প্রস্তুতি সভা হয়েছে।

‎জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে শৃঙ্খলার সঙ্গে কর্মসূচিতে অংশ নিতে হবে।


‎প্রস্তুতি সভায় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

1

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

2

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

3

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

4

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

5

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

6

জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচন

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

9

সাধারণ জনগণের আস্থা সৃষ্টির মাধ্যমে জন-প্রত্যাশা পূরণ করতে হ

10

পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে বৃক

11

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

12

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

13

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালিত

14

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ- চেম্বার অফ কমার্স ন

15

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

16

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

17

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

18

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

19

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

20