টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
পরে মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি। সেই প্রত্যাশা বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। জুলাই স্মৃতি স্তম্ভ ও এর আশপাশের অবকাঠামো আরও পরিকল্পিতভাবে উন্নয়ন করা প্রয়োজন। শহীদদের যথাযথভাবে স্মরণ করতে হলে শহীদ পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে কর্মসূচি আয়োজন করতে হবে। প্রশাসনকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।’
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘প্রত্যেক গণঅভ্যুত্থানেরই কিছু সীমাবদ্ধতা থাকে। এই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, যা অর্জিত হয়েছে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথও উন্মুক্ত হয়েছে। জুলাই সনদ ১৯৭১ সালের পর বাংলাদেশের অন্যতম বড় অর্জন। বর্তমান সরকার সেই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে আমরা প্রত্যাশা করি।’
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জুলাই আমাদের চেতনা ও প্রেরণার অংশ। জুলাই আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষ গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজব্যবস্থায় বিশ্বাস করে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, ‘প্রায় দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা প্রত্যাশা করি, এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, অন্যায়-অবিচার, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসনমুক্ত। সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়েই আজকের এই দিবস পালন করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে ‘আল-ইত্তেহাদ ইসল

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

3

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

4

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

5

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

6

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

7

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

8

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মে

9

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

10

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

11

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহ

17

সম্পূর্ণ কুতুবপুরে নাসিক’র অন্তর্ভুক্ত করতে অবস্থান কর্মসূচী

18

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

19

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

20