টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আবাসিক গভীর নলকূপের ওপর ধার্যকৃত কর বাতিলের দাবিতে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ শে এপ্রিল) সকালে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে ‘গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পানির ওপর কর আরোপ একটি অযৌক্তিক সিদ্ধান্ত। সিটি কর্পোরেশন এলাকায় পানির সঠিক সরবরাহ নিশ্চিত না করে উল্টো আবাসিক গভীর নলকূপের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ নাগরিকদের জন্য কষ্টসাধ্য।
​সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: আবাসিক গভীর নলকূপের ওপর আরোপিত সকল প্রকার কর অবিলম্বে বাতিল করা।
​পানির বিল ও কর নির্ধারণে সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনা করা।
​নলকূপ ব্যবহারের ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ করা।
​সমিতির নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই অযৌক্তিক কর প্রত্যাহার করা না হয়, তবে নারায়ণগঞ্জের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন আবাসিক এলাকার কয়েকশ’ ভুক্তভোগী নাগরিক ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ান

1

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

2

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

3

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

4

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

5

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

6

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

7

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

8

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

9

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

10

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

11

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

12

জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্

13

বদলি হজ্ব পালনে সৌদি আরবে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের ম

14

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

15

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

16

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

17

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

18

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

19

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

20