টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ইসলাম

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে এবং মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার চলমান সূচির মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন।
তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।”
জেলা প্রশাসক আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
তিনি আজ জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।
পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন ভালো হয়েছে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে। পরিদর্শনের সময় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

2

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

3

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

4

কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর :

5

জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পু

6

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

7

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

শহরের ভবন গুলোতে পার্কিং ব্যবস্থা পরিদর্শনে নাউক চেয়ারম্যান

10

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

11

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

13

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

14

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

15

ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নি

16

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানিতেল উদ্ধার

17

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

স্বর্ণের দাম আরও কমল

20