টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান

 নারায়ণগঞ্জে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা পরিষদ, নারায়ণগঞ্জ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। 
অনুষ্ঠানে প্রধান অতিথি  মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা স্মরণ করে বলেন যে, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আজ আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
 নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, 
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক  মোঃ মামুন মাহমুদ। 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা  হিসেবে চেক তুলে দেন।বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা করায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ কে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশ

1

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

2

মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

3

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমা

4

জাহিদুল ইসলাম মিঞাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ায় না:গঞ্জবা

5

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

6

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

7

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

8

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

9

জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি

10

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

11

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

14

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

15

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

16

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

19

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

20