টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের গণসংযোগ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন ব্যাপক গণসংযোগ করেছেন।
রবিবার ৩১ মে বিকেলে ছেংগারচর পৌর এলাকার জীবগাঁও, পাঁচগাছিয়া, নিজ ছেংগারচর ও মানিকেরকান্দিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে সারোয়ারুল আবেদীন খোকন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে গিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। স্থানীয়রা আগ্রহের সঙ্গে তার বক্তব্য শোনেন এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত বিনিময় করেন।
গণসংযোগে সারোয়ারুল আবেদীন খোকন বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে।”
তিনি আরও বলেন, পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, সুপেয় পানির নিশ্চয়তা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত পৌর প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রযুক্তিনির্ভর ও কার্যকর পৌর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেকেই জানান, দীর্ঘদিন পর কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি মানুষের কাছে এসে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
সারোয়ারুল আবেদীন খোকন ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য। ২০১৬ সালে অনুষ্ঠিত ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ছিলেন।
এ সময় পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

1

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায়

2

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

3

কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হ

4

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

5

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

6

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

7

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

8

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

11

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

12

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জান

13

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

14

রাকিবুল ইসলামের ঈদ উপহার বিতরণ

15

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

16

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

17

যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ চেম্বার মডেল গ্রুপ

18

জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ডিসি

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20