টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা

সরকারি বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। বোধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার নবুমিস্ত্রী মসজিদ সংলগ্ন সমসের ভিলা ভবনের সামনে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 এ সময় শতাধিক অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বুবলী যুবকল্যাণ সংস্থার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। জেলা প্রশাসনের এই উদ্যোগকে বুবলী যুব কল্যাণ সংস্থা মাঠ পর্যায়ে পৌঁছে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে, যাতে কোনো মানুষ খাদ্য কষ্টে না থাকে।”
বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা হাজীগঞ্জ এলাকার শতাধিক অসহায় পরিবারের হাতে চাল তুলে দিতে পেরেছি। আমাদের সংস্থা সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে। জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।”
বিতরণকালে উপকারভোগীরা জেলা প্রশাসন ও বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সংস্থার পক্ষ থেকে সদস্য সুবলী আক্তার, শিউলি আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

1

জাহাঙ্গীর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

2

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

3

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

4

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

5

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

6

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

7

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

8

সাব্বির আহমেদ শহিদের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছ

9

সিদ্ধিরগঞ্জে অবহেলিত জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

12

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

13

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ জন,শপথ সন্ধ্যায়

14

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

15

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল

18

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

19

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

20