টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের প্রাইম জেনারেল হসপিটালের মালিক আল আমিন নুরকে ফোনে হত্যার হুমকি দেওয়ার পর তার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​ভুক্তভোগী আল আমিন নুর জানান, গত ২০ মে রাত সোয়া ১০টার দিকে তিনি শহরের চাষাঢ়ায় অবস্থান করছিলেন। ওই সময় তার মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজের পরিচয় গোপন রেখে তাকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতিসহ হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তিনি ওই নম্বরে কলব্যাক করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
​জিডি করার কয়েকদিনের মাথায় গত ৭ জুন রাত সোয়া ৩টার দিকে শহরের মাসদাইর এলাকায় আল আমিনের ব্যক্তিগত মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার শ্বশুর কামাল হোসেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, গাড়িটি নিয়ে বাড়িতে প্রবেশের সময় মুখোশধারী তিন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আচমকা গাড়ির গতিরোধ করে। তারা গাড়ির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপ দিয়ে ভাঙচুর চালাতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে চালক কামাল হোসেন দ্রুত গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যান। প্রায় এক ঘণ্টা পর তিনি ও তার স্ত্রী শীলা আহমেদ পুনরায় সাবধানে বাড়িতে ফেরেন।
​এ ঘটনায় কামাল আহমেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পরিবার এবং মেয়ে-জামাইয়ের জানমালের বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যেই পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
​ব্যবসায়ী আল আমিন নুর বলেন, দুর্বৃত্তরা ধারণা করেছিল আমি গাড়ির ভেতরে আছি। এর আগেও এই গাড়ি নিয়ে বের হওয়ার সময় আমাকে লক্ষ্য করে অনুসরণ করা হয়েছিল। তবে ঘটনার দিন গাড়িতে আমার পরিবর্তে আমার শ্বশুর ও শাশুড়ি ছিলেন। কারা আমার ক্ষতি করতে চাচ্ছে, তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারছি না। পুলিশ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনুক, এটাই আমার একমাত্র দাবি।
​ফোনে হুমকি এবং পরবর্তীতে সশরীরে গাড়িতে হামলার পর থেকে পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

1

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

2

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর

3

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

4

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়

7

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

8

হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্য

9

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

10

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

11

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

12

আলীরটেক ইউনিয়নে মিলাদ মাহফিলে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি-এড.ট

13

শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি – এড.সাখাও

14

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ:এস এম

17

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

18

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20