টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা সম্পন্ন

নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। 
 ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। ঢাক-ঢোল, কীর্তন ও হাজারো ভক্তের "জয় জগন্নাথ" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর  নেতৃত্বে যথাযথ নিশ্চিদ্র
 নিরাপত্তায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে এবারের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এ সময় বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ  মিজানুর রহমান মুন্সী  বলেন,  
নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির জেলা। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বী ভাইদের এই পবিত্র রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হয় সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতায় এবারও আমরা সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১০

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসন সংক্রান্ত সেমিনার

4

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

5

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

6

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

7

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

8

নারী উদ্যোক্তা ও সংগঠক নুর নাহার মিলি'র মাগফিরাত কামনায় দোয

9

কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‍্যালী

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

15

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

16

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

17

বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, এটি সকল বাঙালীর উৎসব: এস এ

18

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

19

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

20