টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসি ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এমপি মমতাজ আলোর সৌজন্য সাক্ষাৎ

সংসদীয় সংরক্ষিত মহিলা আসন-২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক মামুন মাহামুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেন মমতাজ আলো।
মমতাজ আলো বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও তিনি তুলে ধরেন।


তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। মাদক ও সন্ত্রাসের বিস্তার রোধে কার্যকর উদ্যোগের পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক মামুন মাহামুদ মমতাজ আলোর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। মতবিনিময় শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ  খান টিপু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মুন্সিগঞ্জ সদর থানা সদর থানা যুবদলের সাবেক সাধারণ মাহাবুব হাসান সোহাগ ,ডাক্তার রফিকুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

1

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

4

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

5

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

6

আমিনুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে রূপগঞ্জ থানা যুবদ

7

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

8

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

11

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

12

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

13

আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও মি

14

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

15

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

18

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

19

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

20