টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

মাদক ব্যবসায়ীদের অত্যাচার ও হুমকী হতে এলাকাবাসীকে উদ্ধারকরণ ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক রায়হান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেন জীমখানাবাসী।
এর পূর্বে জিমখানা থেকে একটি মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 
এসময় জিমখানা এলাকাবাসীর পক্ষে ফারুক আহমেদ বলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় বিগত ১৫/২০ বছর যাবৎ একটি নির্দিষ্ট গোষ্ঠি মাদক, ছিনতাই, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।  আলো বেগম, শাহআলম, শাহাদাত, তানভির, আলম, উৎস এদের নির্দেশেই জিমখানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা হয়। এতদিন এলাকাবাসী তাদের ভয়ে প্রতিবাদ করতে পারেনি। 
তিনি বলেন, জিমখানা এলাকায় তাদের একটি টর্চার সেল রয়েছে, টর্চার সেলটি শাহআলমের ক্লাব নামে পরিচিত। তাদের অনেক বড় একটি সন্ত্রাসী চক্র আছে। কিছুদিন আগে এলাকাবাসী তাদের সবাইকে জিমখানা থেকে উচ্ছেদ করে এবং এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুর রহমানসহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিন্তু এই মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী ভয় এবং আতংকের মধ্যে রাত্রি যাপন করছে। তারা প্রতিনিয়ত দিনে কয়েকবার তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। তারা সুযোগ বুঝে এলাকাবাসীর উপর সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। 
ফারুক আরও বলেন, শাহআলম এবং তানভির দুই জনের নামেই নারায়ণগঞ্জ সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। আলো বেগম এবং তার ভাই শাহাদাত প্রকাশ্যে এলাকাবাসীকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। জিমখানা সিটি পার্ক, করিম মার্কেট, মন্ডল পাড়া, জল্লারপাড়া, নিতাইগঞ্জ, নিমতলা এলাকাগুলোতে শাহআলম ও তানভিরের ছিনতাই গ্রুপ প্রতিদিন মানুষকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে। শাহআলম এবং তানভির সম্পর্কে আপন মামা-ভাগিনা। এদের অনেকের নামে চট্টগ্রাম জেলা আদালতেও মাদক মামলা রয়েছে। এরা নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী নামে সুপরিচিত। এলাকাবাসী এই ভাল কাজের উদ্যোগ নেয়ার পরেও নারায়ণগঞ্জ সদর থানার প্রশাসন থেকে কোন ধরণের সহযোগিতা পাচ্ছে না। বারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্মরণাপন্ন হলেও তিনি কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেননি। এলাকাবাসী তাদের পরিবার ও সন্তানদের নিয়ে গভীর দুঃচিন্তার মধ্যে দিন যাপন করছেন। তাই মাদক ব্যবসায়ী, ছিনতাকারী ও সন্ত্রাসীদের দমনে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 
এসময় জিমখানা এলাকার কয়েক শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

3

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

4

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে

5

ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাসিক ১৮ নং ওয়ার্ডের লুহিয়া

6

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে গোলাম ফারুক খোকন এর বিশাল শোডাউন

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

9

নারায়ণগঞ্জে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

10

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

11

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহ

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

দৈনিক ইয়াদের ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভের সুস্থতা কামন

14

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

15

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

16

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহ

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20