টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে দোয়া মাহফিল

ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য স্মরণে বিশ্ব আশেকে রাসুল  হযরত ওয়ায়েস করনী (রা:আ:) রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে  মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। 
প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
২৫ জুন বৃহস্পতিবার বাদ জোহর চাষাড়াস্থ চান মাড়ি আর্মি মার্কেট সংলগ্ন সকল এন্টারপ্রাইজ এর পরিচালক ও বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ 
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক এবং  মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া  মাহফিলের আয়োজন করা হয়। এতে ওলামায়ে কেরাম, সুধীজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মহরম মাসের তাৎপর্য তুলে ধরে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মহরম আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করা এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক মহান শিক্ষা ও স্মরণীয় ঘটনা।  সমাজে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার শিক্ষা মহরম থেকেই নিতে হবে।
তিনি আরও বলেন, হযরত ওয়ায়েস করনী রহমতুল্লাহ আলাইহির আদর্শ ছিল নিঃস্বার্থ ভালোবাসা। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই আদর্শ ধারণ করেই প্রতি বছর এই মিলাদ মাহফিলের আয়োজন করি। উদ্দেশ্য একটাই  মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সহিষ্ণুতা জাগ্রত করা।
মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায়  মহামারী ও সব ধরনের দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজতের প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম  রাসেল, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহ্ আলম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, ঢাকার নিউজ এর সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক কামরুজ্জামান,কবি ও সাংবাদিক আদিত্য রুপু,  দৈনিক যায়যায় দিন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন,এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, এন এ এন টিভির ক্যামেরা পার্সন শাহজাহান, সুজন, ,সাংবাদিক ওয়ারদে রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। 
দোয়ার মোনাজাত পাঠ করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদ এর পেশ ইমাম সাঈদুল ইসলাম। 
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে  সহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

3

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

4

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

5

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

6

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

7

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

8

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

9

নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারা নিয়ে মারামারি, আহত ৫

10

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

11

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

12

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

13

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

আগামীতে দেশের হাল ধরবে তোমরা তাই নিজেদেরকে গড়ে তুলতে হবে - প

16

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

17

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

18

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

19

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানিতেল উদ্ধার

20