টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে এলাকায়  অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই এ অভিযান।
পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে সানাউল্লাহর প্রভাব খাটিয়ে হাবিব মল্লিক ডিসি অফিসে প্রভাব বিস্তার করে আসছিলেন।
গ্রেফতারের সময় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

1

প্লট বিক্রি করতে বা হস্তান্তর করতে রাজউকের ক্লিয়ারেন্স এখন

2

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

3

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

4

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

5

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

6

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

7

খানপুর ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘ আমরা জুলাই যোদ্ধা’ জেলা

8

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগরের র‍্যালিতে সাইফুল ইসলাম

9

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

10

ডেঙ্গু আক্রান্ত টিপুকে দেখতে গেলেন জহির আহমেদ সোহেল

11

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

12

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

13

আজ কুমারী হিসেবে পূজিত হবে ৬ বছরের শ্রেয়সী ভট্টাচার্য

14

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

15

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:

16

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

17

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

18

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

19

এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহ

20