টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি কালাম

সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ মে ) দিনব্যাপি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 
সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্র। বর্তমানে যারা এমপি হয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে চলার বয়স আর নেই তাই আপনাদেরকে আমাকে সহযোগিতা করতে হবে। অনেকদিন পর কলেজে এসেছি। সেই সকল শিক্ষকদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের কাছে আমরা শিক্ষা গ্রহন করেছি। যার শেষ ভালো তার সবই ভালো। 
তিনি আরও বলেন, আমাদের কিছু সমস্যা ও চাহিদা রয়েছে। আমার পূর্বে ১ আসনের এমপি সাহেব যে কথাগুলো বলেছেন তার সাথে তাল মিলিয়ে বলতে চাই, আমরা এসকল সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো। নারায়ণগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে প্রসারিত করার জন্য যে বিশ্ববিদ্যালয় দরকার সেটা প্রতিষ্ঠিত হবে। এজন্য সকলের সহযোগীতা দরকার। যদি এখানে কোন সমস্যা হয় সকল শিক্ষার্থীদের বলবো সেটা ব্যক্তিগতভাবে না নিয়ে আমাকে জানাবেন আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো।
বক্তব্য শেষে অতিথিবৃন্দ সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন। 
অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

1

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রা

2

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের

3

নারায়ণগঞ্জে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

4

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

5

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, অভিযানে ১১টি জীবিত ঘোড়া উদ

6

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন এক টুকরো বুয়ে

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

9

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

10

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আনোয়ার প্রধানের উদ্যোগে

11

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

14

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

15

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

16

ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন

17

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

18

মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা

19

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

20