টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জ্বালানী তেল  সংকট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর নির্দেশনায়  অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছেন জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও তেলের  ডিপুগুলোতে।তারই ধারাবাহিকতায় আজ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা  সহ  কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন যাতে ভবিষ্যতে এই রকমের কাজ আর না করা হয়। 
শনিবার (২৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র আশুরা

1

লাঙ্গলবন্দে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসবে জেলা প্রশাস

2

নারায়ণগঞ্জ সিটি পার্কে নাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অন

3

ফ্যাসিস্ট মিন্টু মন্ডলের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা

4

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে

7

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

8

নারায়ণগঞ্জে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

9

নাসিকের প্রায় ১ হাজার ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

10

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

11

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

12

সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ ১ মাদক কারব

13

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

16

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

17

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

18

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

19

শহীদ বাপ্পীর নেতৃত্বে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান

20