টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রবিবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের ১ম ব্যাচে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, বীজ উৎপাদন, পরিচর্যা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রচলিত কৃষি যখন চ্যালেঞ্জের মুখে, তখন মাশরুম চাষ হতে পারে একটি টেকসই বিকল্প। এটি জলবায়ু সহনশীল, কম জায়গায়, কম খরচে করা যায় এবং পুষ্টিগুণে ভরপুর।
তিনি বলেন, আমরা চাই না তরুণরা শুধু চাকরির পেছনে ছুটুক, তারা উদ্যোক্তা হোক। এই প্রশিক্ষণ থেকে যে জ্ঞান পাবে, তা দিয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করবে, পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবে। Climate Resilient Campus Initiative-এর মূল লক্ষ্যই হলো তরুণদের জলবায়ু সহনশীল জীবিকার সাথে যুক্ত করা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাশরুম চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ। শহর এলাকায় যাদের জমি কম, তারাও ঘরের এক কোণে বা বারান্দায় মাশরুম চাষ করে মাসে ভালো আয় করতে পারেন।
তিনি আরও বলেন, আমরা প্রথম ব্যাচে ৪৫ জনকে প্রশিক্ষণ দিচ্ছি। পর্যায়ক্রমে আরও ব্যাচ করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের বীজ, উপকরণ ও বাজার সংযোগে সহায়তা করা হবে, যাতে প্রশিক্ষণ শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে বাস্তব আয়ের উৎসে পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর উপজেলায় ইমামদের নিয়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন ও অবহিতক

1

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ন

2

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

3

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

4

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

5

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব

6

রিপনের বাবা আব্দুর রহমানের মৃত্যুতে জাহাঙ্গীর আলমের গভীর শোক

7

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

ফ্যাসিস্ট আমল থেকে তাঁরা যুবদলের নেতৃত্ব দিচ্ছেন - চিশতী বাপ

10

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

11

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

14

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

15

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

16

ভূমি ব্যবস্থাপনায় ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময়

17

তারাব পৌর যুবদলের সস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল ও

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

20