টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানের ফলে স্বস্তি ফিরে আসছে নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ জেলার সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কঠোর নির্দেশনায় ১৫-৯-২৬ ইং  মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি এ অভিযান পরিচালনা করে।
নারায়ণগঞ্জ সদর থানায়  ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৩ জন।
ফতুল্লা মডেল থানায় ১০ জন মাদকসেবী।
সিদ্ধিরগঞ্জ থানায়১২ জন মাদকসেবী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ১৫ জন।
বন্দর থানায় ৩০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৮ জন।
রূপগঞ্জ থানায় ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৬ জন।
সোনারগাঁও থানায় ৭ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, নিষিদ্ধ সংগঠনের ২ জন ও অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৪ জন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক  ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জন।
সর্বমোট অভিযানে  ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছি। জেলা বাসির সার্বিক সহযোগিতা ও তথ্য প্রদানের কারণে আমরা ব্যাপক সফলতা পাচ্ছি।
তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ কমিয়ে এনে নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

1

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

4

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন

5

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

6

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন

7

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্

8

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

9

আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়ার শাহাদাত বার্ষিকীতে আলোচনা ও মি

10

ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অ

11

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মা

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

কিছু সমস্যা ও চাহিদা রয়েছে সম্মিলিতভাবে সমাধান করবো - এমপি ক

14

আজ পবিত্র আশুরা

15

মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিন সোহেল ও বন্ধু মহলের

16

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

19

ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ

20