টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মেধা অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।
প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, অধ্যবসায়ের স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ১২১ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
এবারের বৃত্তি অর্জনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

3

কায়েমপুরে ভয়াবহ আগুন ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবি

4

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাব মার্সিবল পাম্পের শুভ উদ্বোধন

5

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

6

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বি

7

শিকদার বাপ্পীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ ম

8

হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্য

9

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

10

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

অনলাইন সংবাদমাধ্যম নিউজ আলো’র উদ্বোধন

13

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

সোহেলের নেতৃত্বে নেতাকর্মী উচ্ছেদ অভিযানে যোগদান

17

অপরাধীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানের ফলে স্বস্তি ফিরে আসছে না

18

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

19

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

20