টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

দেশবাসীকে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি আরব। রমজানজুড়ে সিয়াম সাধনার পর সন্ধ্যার আকাশে শাওয়ালের নতুন চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণ করবে দেশটির মুসলমানরা। খবর খালিজ টাইমসের।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, বুধবার সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না-ও যেতে পারে, যার ফলে পুরো ৩০ দিনই রোজা রাখতে হবে। এতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে শুক্রবার (২০ মার্চ)। কিন্তু বুধবার চাঁদ দেখা গেলে, পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে বুধবার সৌদির চাঁদ দেখা কমিটি শেষ রোজা কবে এবং শাওয়াল মাস গণনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
সৌদির সুপ্রিম কোর্ট জানায়, যদি কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে আকাশে চাঁদ দেখতে পায়, তাহলে তাকে নিকটতম আদালতকে অবহিত করতে হবে এবং সেখানে তাদের সাক্ষ্য রেকর্ড করা হবে।
সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষে চার দিন সরকারি ছুটি শুরু হবে বুধবার। রোববার (২২ মার্চ) থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

1

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

2

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম

5

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

10

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

11

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব - সুপ্রিম

14

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

15

ভোগান্তি লাঘবে আমরা ফুটপাত দখলমুক্ত করব- আশা

16

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

17

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

18

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরু

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20