টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের  মৃত্যুতে  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) উদ্যোগে মরহুমার  রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছেন।
গত মঙ্গলবার  (১৬ জুন ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি সহ  নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।
বুধবার (১৭ জুন) মরহুমার মরদেহ কিশোরগঞ্জ জেলায়  নেওয়া হয়। সেখানে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা সহ  সকল জীবিত ও মৃত ব্যক্তিদের  জন্য দোয়া এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বুধবার ১৭-০৬-২৬ইং  বাদ এশা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির  কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, মো. আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হোসেন লিটন। কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেকান্দার মাস্টার, ওয়ারদে রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক যায়যাদিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং বর্তমান নিউজ-এর নগর সম্পাদক দেলোয়ার প্রধান উজ্জ্বল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান।
উপস্থিত সকলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয় এবং শোকসন্তপ্ত তানভীর হোসেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনে হুমকির পর ব্যবসায়ীর গাড়িতে হামলা, দুই থানায় অভিযোগ

1

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

2

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

3

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি ম

4

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

5

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

6

মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে

7

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

8

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পা

9

প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

12

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

13

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

14

সংসদে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি রাখায় মান্নানকে শু

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

17

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

18

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

19

আবৃত্তিশিল্পের বিকাশে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা থাকবে: ডিসি

20