টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী টিম্বারকে জরিমানা ও সতর্কতা প্রদান

নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সরকারি রাস্তায় গাছের গুঁড়ি ও কাঠ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে 'গাজী টিম্বার' নামক একটি করাতকলকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর সতর্ক করা হয়েছে।


রবিবার, ২৬ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী করাতকলটিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে এসিল্যান্ড আসাদুজ্জামান নূর বলেন, “সরকারি রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ নেই। গাজী টিম্বার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ওপর কাঠের গুঁড়ি ফেলে রাখায় পথচারী ও যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিমুলক সভা

1

আত্ম-কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পের আওতায় ৮ প্রতিবন্ধীর মা

2

কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না

3

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

6

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অন

7

ইম্পেরিয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন নারায়ণগঞ্জের সব

8

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

9

আল আরিফের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবা

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

12

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

13

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হ

14

সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূ

15

ফতুল্লার মাসদাইর ৪টি জুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়

16

না.গঞ্জ সদর উপজেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এর প্রস্তুতিমূলক

17

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

18

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ড

19

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

20