টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) সকালে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কোনো অপশক্তিকে এই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

1

মিশন পাড়ার ময়লা নিষ্কাশনে হিরনের এক লক্ষ টাকা দাবি,প্রশাসক

2

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

3

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

4

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

5

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিক

6

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

7

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

8

না’গঞ্জের দোকান-শপিংমল রাত ৮টার পর বন্ধের নির্দেশনা ডিসির

9

র‍্যাব-১১ এর "টাউন হল মিটিং": মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ

10

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নের লক্ষ্যে কাজ করছে সদর

11

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

12

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

13

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

14

গণঅনশন ভাঙ্গালেন এমপি আবুল কালাম

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১

17

ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে

18

আজ পবিত্র আশুরা

19

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

20