টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনে বিপুলসংখ্যক শ্রমিক আত্মদান করলেও এখনও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক ছাঁটাই, বকেয়া পরিশোধে গড়িমসি, ট্রেড ইউনিয়ন গঠনে বাধা এবং শ্রম আইন লঙ্ঘনের প্রবণতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গার্মেন্টস খাতে এখনও ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়নি। মজুরি বৃদ্ধির প্রসঙ্গ এলে মালিকপক্ষ নানা অজুহাত দেখায় এবং একই সঙ্গে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর ঘোষণা দেয়। এতে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে এবং শিল্পখাতে অস্থিরতা তৈরি হচ্ছে। পাশাপাশি জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য পৃথক বরাদ্দ না থাকায় বৈষম্য সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে পাকিস্তান আমলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জের আদমজি জুট মিলে শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। কিন্তু বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে এসব সুবিধা দেওয়া হচ্ছে না।
সংগঠনের পক্ষ থেকে জাতীয় বাজেটে শ্রমিক খাতে বরাদ্দ, স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহে রেশন কার্ড, আন্তর্জাতিক মানের শ্রমিক হাসপাতাল নির্মাণ, বেআইনি ছাঁটাই বন্ধ, ডে-কেয়ার সেন্টার স্থাপন, শ্রমিকদের জন্য মিলনায়তন নির্মাণ, শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, আবাসন ব্যবস্থা, সার্বজনীন কল্যাণ তহবিল গঠন এবং জাতীয় সংসদে ‘শ্রমিক ককাস’ গঠনের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রয়েছে পদযাত্রা, শ্রমিক সমাবেশ, মতবিনিময় সভা, কর্মশালা এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপতি মাহামুদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

1

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

2

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে মশিউর রহমান শান্তর বিশাল শোডাউন

3

আবাসিক গভীর নলকূপের ওপর কর বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ

4

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

5

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

6

ভালো ফলাফল চাইলে পড়ার টেবিলে মনোযোগী হতে হবে: ডিসি জাহিদুল ই

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

১৮নং ওয়ার্ডে আল আরিফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

9

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি:

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

দেওভোগ পশ্চিম নগরে মসজিদের জমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মে

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

19

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

20