টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। এরই ধারাবাহিকতায় নগরীর নিতাইগঞ্জ বলদেব জিউর বিগ্রহ মন্দির থেকে একটি রথ বের করা হয়। 
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল তিনটায় মন্দিরের সামনের সড়ক থেকে একটি রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় নিজ মন্দিরে ফিরে আসে। 
মন্দির কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা হাজার হাজার বছর যাবৎ মিলেমিশে  বসবাস করছে। তারই ধারাবাহিকতায় আজ ২০২৬ সালে এসে আমরা একত্রে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করছি। ভবিষ্যতেও আমাদের এ মেলবন্ধন অটুট থাকবে। 
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.  আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী,  সাধারণ সম্পাদক লিটন কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা জুলাই যোদ্ধা’র জেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক সোহেল

1

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

2

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

3

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

4

হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পু

5

ভিক্টোরিয়া হাসপাতালে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ট্রা

6

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

11

বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের সি এ হা

12

জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভ

13

ডিসি এসপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশ রিপোর্টার্স ক

14

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

17

একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসল

18

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

19

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

20