টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না - এড. সাখাওয়াত

মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত ক্লিন এন্ড গ্রিন সিটি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগর ভবনস্থ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শস্য-শ্যামল এই বাংলাদেশে যেমন ৬৮ হাজার গ্রাম রয়েছে তেমন শহর অঞ্চলও রয়েছে। প্রাচ্যের ডান্ডি খ্যাত এই নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক শহর। প্রধানমন্ত্রী তারেক রহমান চান প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা। এ ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। প্রতিটি ধর্মেই আছে যেকোন কাজ করলে হালাল করে খেতে হয়। আপনাদের যে দ্বায়িত্ব দেয়া হয়েছে সেটা আপনারা সঠিকভাবে পালন করেছেন বলে নগরবাসীকে জলজট থেকে মুক্ত করতে পেরেছি। 
এসময় নাসিক প্রশাসক এড. সাখাওয়াত তাদের প্রতি অভিযোগ ও চাহিদার কথা উল্লেখ করে বলেন, যারা নগরবাসীর সুস্বাথ্য ও পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত। যা কিনা আমাকে পীড়া দেয়। তবুও আপনাদের মধ্যে একজনকে দেখেছি যে কিনা নিজের দ্বায়িত্ব সঠিকভাবে পালন করছে, এজন্য তাকে আমি পুরস্কৃত করেছি। কাজে কোন ফাঁকি দেয়া চলবেনা। আপনাদের কাজের যে চার ঘন্টা বরাদ্ধ সেটা পুরোপুরি করতে হবে।
তিনি আরও বলেন, আপনাদের কাজ হচ্ছে সড়ক পরিষ্কার রাখা। সেক্ষেত্রে সড়ক যত ধরনের ময়লা-আবর্জনা থাকুক সেটা আপনাদের পরিষ্কার করতে হবে। ময়লার স্তুপ সড়কের মাঝে না রেখে পাশ ঘেঁষে রাখতে হবে যাতে জনগণের সমস্যা না হয়। আপনারা যাতে নিরাপদ থাকেন সেজন্য আমরা আপনাদের জন্য কটি, গামবুট, রেইনকোর্ট, সবান সহ অন্যান্য জিনিসের ব্যবস্থা করেছি। যেহেতু রাষ্ট্র আপনাদের দেখছে সেহেতু আপনাদের উচিত এ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা চাই না কাউকে ছাটাই করতে। যদি আপনারা সঠিকভাবে আপনাদের দ্বায়িত্ব পালন করেন তাহলে সিটি কর্পোরেশন সবসময় আপনাদের পাশে থাকবে।
বক্তব্য শেষে নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সকল পরিচ্ছন্ন কর্মীদের মাঝে তাদের সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা নূর কুতুবে আলম, আজগর হোসেন, সাবেক কমিশনার শওকত হাসেম শকু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনে শফিউদ্দিন ঐক্য

1

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ড

6

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

7

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

8

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি নুর হোসেন সওদাগরের শ্রদ

12

‎স্বাধীনতা দিবসে জেলা বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

13

সোনারগাঁওয়ে ১৯ হাজার ৩২০ শিক্ষার্থীকে ২৫ হাজার বৃক্ষ চারা বি

14

নারায়ণগঞ্জ সহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

15

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

16

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

17

গোগনগরবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নুর হোসেন সওদাগর

18

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনু

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20