টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী

নারায়ণগঞ্জে ৪৭ তম বিজ্ঞান বিষয়ক সেমিনার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ২০ এপ্রিল, ২০২৬ ইং দুপরে "উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্যকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন  কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে জেলা পর্যায়ে '৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ' শীর্ষক আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড, ফজলুল হক রুমন রেজা, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নূর মোহাম্মদ। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত  জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলীনুর খান।এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি  প্রিয় শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রাণ – নবীন বিজ্ঞানী ও উদ্ভাবকবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।
'উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি' – এই সময়োপযোগী প্রতিপাদ্য নিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সফল সমাপনীতে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
গতকাল থেকে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে আমি তোমাদের চোখে যে কৌতূহল, মেধা ও উদ্ভাবনের স্পৃহা দেখেছি, তাতে আমি আশাবাদী। তোমাদের হাতে তৈরি প্রজেক্টগুলো প্রমাণ করে, সুযোগ পেলে আমাদের ছেলেমেয়েরা বিশ্বমানের উদ্ভাবন সৃষ্টি করতে পারে। স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি তোমরাই।
বিজ্ঞান মানে শুধু পাঠ্যবই মুখস্থ করা নয়। বিজ্ঞান মানে প্রশ্ন করা, সমস্যা খুঁজে বের করা এবং তার সমাধান আবিষ্কার করা। তোমাদের আজকের এই ছোট ছোট প্রজেক্ট আগামী দিনে জলবায়ু পরিবর্তন, কৃষি, চিকিৎসা কিংবা শিল্পের বড় বড় সমস্যার সমাধান দেবে – এই বিশ্বাস আমি রাখি।
আমি আজকের বিজয়ীদের অভিনন্দন জানাই। আর যারা পুরস্কার পাওনি, তোমরা হতাশ হবে না। অংশগ্রহণটাই এখানে সবচেয়ে বড় অর্জন।  তাই লেগে থাকো, চেষ্টা চালিয়ে যাও।একদিন সাফল্য অর্জন হবেই। 
শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ, শ্রেণিকক্ষের বাইরেও শিশুদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ করে দিন। ল্যাবরেটরিতে, মেলায়, অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করুন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিজ্ঞান ক্লাব, ল্যাব উন্নয়ন ও উদ্ভাবনী প্রজেক্টে সর্বাত্মক সহযোগিতা করে যাবে।
পরিশেষে, এই আয়োজন সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই নবীন বিজ্ঞানীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে – এই প্রত্যাশা করি।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়

1

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীব

2

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

3

৫৩ রাউন্ড গুলি সহ বাবা ছেলে গ্রেপ্তার

4

প্রধানমন্ত্রীকে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ই

5

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

6

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য আবারও আলোচনা

7

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি নাসিক প্রশাসক সাখাওয়

8

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন, চেম্বার নেতৃবৃন্দের মতব

9

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

10

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

13

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

14

অবৈধ ফুটপাত ও সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই – টিআই কর

15

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

16

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করেন ডি

17

নারায়ণগঞ্জে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

20