টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় সঠিক সিদ্ধান্তে যুবদলের ঐতিহ্য ও গৌরব আরও বৃদ্ধি পাবে - জোসেফ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। 
র‌্যালি পূর্ব সমাবেশে মাজহারুল ইসলাম জোসেফ তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী যুবদল গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে অতুলনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনে ন্যায্যতা, সততা, ঈমানী ভিত্তিক সমাজ ব্যবস্থা মহানগর যুবদলের নেতাকর্মীরা কাজ করে চলেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে। 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ষড়যন্ত্রকে ছুড়ে ফেলে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে সামাজিক ভারসাম্যতা থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশর ভাবমূর্তি উজ্জ্বল করে গড়ে তুলবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্তে যুবদলের ঐতিহ্য ও গৌরব আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি, তুষার, সদর থানা যুবদল নেতা জসিম সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

1

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

2

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

3

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষ

4

উৎসবের টানে বিষাদের ছায়া

5

টিআই করিমের পেশাদারিত্বের স্বীকৃতিতে রিপোর্টার্স ক্লাবের পক

6

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের

7

উচ্ছেদ কর্মীদের উপর হামলার কড়া জবাব দিলেন শহীদ বাপ্পী

8

ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা

9

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলে

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন

12

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাব্বির আহমে

13

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

14

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল

15

নিতাইগঞ্জ ও ট্রাক স্ট্যান্ডকে মাদকমুক্ত গড়তে ট্রাক ট্যাংকলরি

16

দুর্গাপূজা উদযাপন করলেন মার্কিন রাষ্ট্রদূত

17

নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্

18

মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে

19

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

20