টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ (প্রশাসন) এর টিআই এম এ করিম।
সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী 'কাব্য ছন্দ' এর অভিষেক, ৩য় বর্ষপূর্তি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা-২০২৬ ও কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমির জীবন সদস্য মু: জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজ, সাহিত্য, কর্মদক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহিত করতে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। এসময় কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই এম এ করিমের হাতে সম্মাননা অ্যাওয়ার্ডটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
এওয়ার্ড পেয়ে টিআই এম এ করিম বলেন, "এই সম্মাননা আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিলো। পেশাগত দায়িত্বের পাশাপাশি সেবার মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি সবসময়। কাব্যছন্দ পাঠাগারের মতো সংগঠনগুলো যখন কর্মক্ষেত্রের নিবেদিত মানুষদের মূল্যায়ন করে, তখন কাজের উৎসাহ বহুগুণ বেড়ে যায়। আমি এ সম্মাননার জন্য কৃতজ্ঞ।"
পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি ২০২৭-২০২৯ খ্রি. এর নাম ঘোষণা করা হয়। সর্বশেষে ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, "সাহিত্য ও সংস্কৃতি চর্চা একটি জাতির আত্মপরিচয় নির্মাণ করে। কাব্যছন্দ পাঠাগার তরুণদের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করে মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ থেকে আরও অনেক সৃজনশীল লেখক ও সংগঠক বেরিয়ে আসবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

1

না'গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা

2

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

3

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

4

সৌদি আরবে চাঁদ দেখা গেছে,২৬ মে আরাফাত দিন হবে

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

7

হাম ও রুবেলা নির্মূলে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডি

8

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

9

কাব্যকথা'র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক

10

শ্রমিকদের ১০ দফা দাবি ও মাসব্যাপী কর্মসূচি

11

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

12

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

ঈদুল আজহার তারিখ জানাল কাতার

17

লিংক রোড আবর্জনা ও ময়লার ভাগাড় ডিসি'র উদ্যোগে অপসারণ

18

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন না:গঞ্জ গড়ে তুলতে একয

19

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে 'বহুমুখী পাটপণ্য মেলার উদ

20