টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

একতা, উন্নয়ন ও মানবতার স্লোগানে আত্মপ্রকাশ করলো কাশীপুর ফাউন্ডেশন

 নারায়ণগঞ্জের কাশীপুরে “একতা • উন্নয়ন • মানবতায় • কাশীপুরের পাশে” এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন “কাশীপুর ফাউন্ডেশন”। অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী এ সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 শুক্রবার বিকালে আলী আহমদ চুনকা নগর পাঠাগার অডিটোরিয়ামে।


অনুষ্ঠানে কাশীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সমাজসেবক, তরুণ প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কাশীপুর ফাউন্ডেশন এলাকার শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের সহায়তা, মেধাবৃত্তি, প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে প্রায় ১৫টি সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতা, রক্তদান কর্মসূচি, চিকিৎসা সহায়তা, পরিবেশ সচেতনতা, যুব উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুরের শিক্ষাগুরু বাবুল কৃষ্ণ সাহা। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশীপুর ফাউন্ডেশন এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসুন্নাহ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, এডভোকেট আনোয়ার তালুকদার, কাশীপুরের কৃতি সন্তান ও ডিপিডিসির উর্ধ্বতন কর্মকর্তা ইঞ্জিনিয়ার জুনায়েদ হাসান এবং কিন্ডারগার্টেন ইউনিটি ফোরাম নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকীসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কাশীপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন এ সংগঠনের সফলতা কামনা করেন এবং মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কাশীপুর ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯

1

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

2

চট্টগ্রামে একযোগে ৩৩শ'র বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্র

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

দেখা গেছে পবিত্র আশুরা ২৬ জুন

7

মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে জেলা প্রশাসকের নিক

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

ফ্যাসিস্ট পতনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠ

10

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে গোগনগরবাসীকে ঈদে

11

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

12

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

13

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে এনায়েতনগর ইউনিয়ন বিএন

14

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

15

এড. বিমলের মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা অনুষ্ঠিত

16

ঈদের চাঁদ দেখা নিয়ে জরুরি বার্তা সৌদি আরবের

17

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

18

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

19

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

20