টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় জেলা যুবদলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। 

র‍্যালী শেষে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, ১৯৭৮ সালের আজকের এই দিনে যুবদল গঠন করেছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিবো, আমরা আগামীতে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা চাই। এমন প্রখর রৌদ্রের মাঝে যারা প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে চলে এসেছেন তাদের সকলকেই তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি তাঁর সম্মান রক্ষার্থে এমন কোন কাজ করবোনা যাতে প্রধানমন্ত্রীর বদনাম হয়। তাই আমরা শপথ নিবো যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করবো, ভালো কাজের সাথে সম্পৃক্ত হবো। আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ জেলা যুবদলকে একটি শক্তিশালী যুবদল হিসেবে গড়ে তুলবো। 
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব,  আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্য সচিব আশরাফ ভূঁইয়া, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, সোনারগাঁ পৌরসভার মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, এড. ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহরের গুরুত্বপূর্ণ সকল সড়ক হকারদের কাছে জিম্মি - এড. টিপু

1

কেউ বৈষম্যে ও ফ্যাসিস সৃষ্টি করতে চাইলে আবারো গণবিস্ফোরণ ঘটব

2

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

6

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

7

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

8

উৎসবের টানে বিষাদের ছায়া

9

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত,২ মে উদ্বোধ

10

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

11

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

12

আক্তারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

13

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

14

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

15

নাসিক প্রশাসক সাখাওয়াতকে সোহেল ও তার বন্ধু মহলের ফুলের শুভেচ

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

আড়াইহাজারে থানা থেকে পালিয়ে গেছে হত্যাচেষ্টা মামলার আসামি

18

জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী: বাবুল আহমেদের নেতৃত্বে বিশাল

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20