টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপরাধ প্রতিরোধে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী-সোহেল

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন,নারায়ণগঞ্জে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে কয়েকটি এলাকাকে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণ করা জরুরী প্রয়োজন।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ আয়োজিত ‘টাউন হল সভা’য় বক্তব্য প্রদানকালে তিনি এ প্রস্তাব দেন।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিস্তার রাতারাতি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিকল্পিতভাবে ধাপে ধাপে কার্যক্রম গ্রহণ করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা নির্বাচন করে একটি পাইলট প্রকল্প নেওয়া যেতে পারে। লক্ষ্য থাকবে, ওই এলাকাগুলোকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা। পরবর্তীতে প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পুরো জেলায় তা সম্প্রসারণ করা সম্ভব।
তিনি আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
র‍্যাবের আয়োজিত এ সভার প্রশংসা করে তিনি বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে ব্যবসায়ী সমাজ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানালেন মহানগর মহিলা দলের সভা নেত

1

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী

2

কাব্যছন্দ'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

3

সঠিকভাবে দ্বায়িত্ব পালন করুন, আমরা কাউকে ছাটাই করতে চাই না -

4

আজ ২৫ মার্চ; পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুর ও নৃশংসতম হত্যাযজ্ঞের ক

5

আইনজীবীদের নিয়ে সাখাওয়াতের জন্মদিন পালন

6

মোবাইল আসক্তি থেকে ফিরে বইয়ে মনোযোগ দিতে হবে: এড.সাখাওয়াত

7

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্

8

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯

9

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

10

ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী ময়লা সরিয়ে নিলে খেলার মা

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

14

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা

15

নারায়ণগঞ্জ এ নাশকতা প্রতিরোধে মাঠে এনায়েত নগর ইউনিয়ন যুবদলে

16

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

17

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের

18

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্

19

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর বিএনপির নজরকাড়া বর্ণাঢ্য র‍্

20