টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার গভীর শোক

প্রেস বিজ্ঞপ্তি: আমাদের সকলের প্রিয় নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেন মা’কে হারালেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
পূর্বে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সংকটময় সেই সময়ে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তানভীর হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, “মাত্র ৩০ ঘণ্টা আগেও তার মা হাসপাতালের কেবিনে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।”
মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তানভীর হোসেন আরও লিখেছিলেন, “মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মতো থাকবে না। আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না।”
তার এই হৃদয়স্পর্শী আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সহকর্মী সাংবাদিক, বন্ধু, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মায়ের সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানান।
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি  জাহাঙ্গীর আলম জনি, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এক  শোকবার্তায় বলেন, “সহকর্মী ভাই তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করুন। আমীন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে মায়ের বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্র

1

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

2

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ড

3

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

4

শিশুদের এই মারাত্মক হুমকি থেকে রক্ষা পেতে একমাত্র কার্যকর উপ

5

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

6

সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন জেলা পুলিশ সুপার

7

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এ

8

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি নুর হোসেনের ব

9

অবৈধ ফুটপাত উচ্ছেদ করলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খা

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

অনলাইন গণশুনানি’ আয়োজনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি

12

শহিদ বাপ্পীর নেতৃত্বে ‎হাজার নেতাকর্মী নিয়ে উচ্ছেদ অভিযানে য

13

সৌদি আরব ঈদের চাঁদ অনুসন্ধান করবে যেদিন

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা!

16

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব

17

অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহ

18

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

19

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

20